Skip to content

কাজী নজরুলের তৈরি চরিত্রে কাজী নওশাবা!

বিনোদন ডেস্ক ॥

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অভিনয়, গান, গল্প, কবিতা, লেখা, উপন্যাস সহ জীবনে ঘটে যাওয়া মুহুর্ত গুলোকে তুলে ধরে বাংলাদেশের বে-সরকারী টিভি চ্যানেল ‘নিউজ২৪’ আয়োজন করেছে ‘রঙ্গিলা রঙ্গশালা’র। প্রতি সপ্তাহ’র ন্যায় আজ রাতেও ‘রঙ্গিলা রঙ্গশালা’য় কাজী নজরুলের নায়িকার চরিত্রে উপস্থিত হবে দেশের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

‘রঙ্গিলা রঙ্গশালা’ নিয়ে কাজী নওশাবা বিডি২৪লাইভকে বলেন, ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন ঘটে যাওয়া সকল মুহুর্তেকে তুলে ধরছে ‘রঙ্গিলা রঙ্গশালা’। আমার অনেক ভালো লাগে যে আমি এমন নতুন নতুন চরিত্র নিয়ে দর্শকের সামনে উপস্থিত হতে পারি। আমারও নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হয়। আর উপস্থাপনায় আমার অভিনয়ের স্বত্তাটাকে যে প্রধান্য দেওয়া হচ্ছে সেটাই অনেক বড় পাওয়া।

‘রঙ্গিলা রঙ্গশাল’র ডিরেকশনে রয়েছেন সামিয়া রহমান এবং নাহিদ জিহান। প্রতি বুধবার রাত ৯টায় ‘রঙ্গিলা রঙ্গশালা’ প্রচারিত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫