Skip to content

কাতারে ক্রেন দুর্ঘটনায় সাত বাংলাদেশি আহত

আন্তর্জাতিক ডেস্ক ॥

কাতারের রাজধানী দোহায় ক্রেন দুর্ঘটনায় সাত বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মে) স্থানীয় সময় সকাল ৮টায় দোহার আল খিছা রোডের ২৪ নম্বর ব্রিজের পশ্চিম পাশে আল বান্ডারিয়া কোম্পানির একটি প্রজেক্টে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজন দোহা আল ওয়াকরা হামাদ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বাকি তিনজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম জানান, ২৫০ জন বাংলাদেশি মারা যাওয়ার যে গুজব তৈরি হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি নিজে মঙ্গলবার দোহা হামাদ মেডিকেল ও আল ওয়াকরা হামাদ মেডিকেল ভিজিট করেছি।

তিনি বলেন, আল ওয়াকরা হামাদ মেডিকেল আহত সাত বাংলাদেশির সঙ্গে কথা বলেছি, আল বান্ডারিয়া কোম্পানি ও কাতারের পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা সাত বাংলাদেশি আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। আমি নিজে সরেজমিনে গিয়ে আহত বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছি।

বিভিন্ন গণমাধ্যমে পাঁচজন নিহতের খবর প্রকাশ হয়েছে। এদের মধ্যে মিশর, নেপাল, ভারত ও নাইজেরিয়ার নাগরিক আছে বলে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫