Skip to content

কাশিমপুর কারাগার পরিদর্শনে ১৪ দেশের আইজি প্রিজন

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশের আইজি প্রিজনের সঙ্গে পরিদর্শনে এসেছেন কম্বোডিয়া, চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভানুয়াতুর আইজি প্রিজনরা।
শুক্রবার (১৯ মে) সকাল সোয়া ৯টার দিকে এসে পৌঁছান তারা। এ সময় তাদের গার্ড অব অনার দেওয়া হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কারাগার-২ পরিদর্শন করেন কারা মহাপরিদর্শকরা।
কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশের কারা মহাপরিদর্শক কারাগার পরিদর্শনে এসেছেন।
পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সম্মেলনে যোগ দিতে ১৩টি দেশের আইজি প্রিজন ঢাকায় এসেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫