Skip to content

তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন

স্টাফ রিপোর্টার ॥

দেশের সাতটি জেলাসহ বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আগামী বেশ কয়েকদিন তা অব্যাহত থাকবে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে।

সিনপটিক অবস্থান
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া চাঁদপুর, মাঈজদীকোর্ট, রাজশাহী, পাবনা ও বরিশাল অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক
দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে, যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম-উত্তর দিক থেকে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার থাকতে পারে। শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ।

আবহাওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টায় সামান্য পরিবর্তন হতে পারে। তাছাড়া আগামী পাঁচদিন আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে ঢাকার অবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫