Skip to content

সাত দফা দাবি : উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু

বাংলাভূমি ডেস্ক ॥
সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশের হয়রানি বন্ধসহ সাত দফা দাবি আদায়ে উত্তরাঞ্চলের ১৬ জেলায় আজ সকাল থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। আজ সকাল ৬টা থেকে ২৩ মে সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

শনিবার সন্ধ্যায় উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ এ ঘোষণা দেন।

সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহার, বিভিন্ন স্থানে স্থাপিত ওজন যন্ত্রের নামে চাঁদাবাজি বন্ধ, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ সাত দফা দাবি বাস্তবায়নে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আব্দুল মান্নান আকন্দ বলেন, চলতি মাসের মধ্যে যদি এই সাত দফা দাবি মেনে নেয়া না হয় তাহলে ঈদুল ফিতরের পরে লাগাতার কর্মবিরতি পালনের কর্মসূচি গ্রহণ করা হবে।

তিনি বলেন, এর আগে ২০১৬ সালে সাত দফা দাবিতে ধর্মঘট চলাকালে সরকার এবং পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠকে দাবি মেনে নেয়ার আশ্বাস প্রদান করা হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। যার কারণে আবারও ধর্মঘট ডাকা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫