Skip to content

বোকো হারাম কর্তৃক অপহৃত ৮২ স্কুল ছাত্রী পরিবারের কাছে

আন্তর্জাতিক ডেস্ক ॥
নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারাম কর্তৃক অপহৃত ৮২ জন স্কুল ছাত্রী তাদের পিতা-মাতার কাছে ফিরে এসেছে। রাতেই তাদের নাইজেরিয়ার রাজধানী আবুজায় নিয়ে আসা হয়।

অভিভাবকের সাথে দীর্ঘদিন পর সাক্ষাতের মুহূর্তে সেখানে অন্যরক আবেঘন পরিস্থিতির সৃষ্টি হয়। অপহৃত স্কুল ছাত্রীরা যখন বাস থেকে নামছিলো তখন তারা আনন্দে উল্লোসিত হয়ে নেচে ওঠে। তারা পরস্পরকে জরিয়ে ধরে কান্নাকাটি করে।

তাদেরকে বাড়িতে এবং স্কুলে ফেরৎ পাঠানোর আগে বিভিন্ন ধরণের মেডিকেল পরীক্ষা ও সাইক্লোজিকাল থেরাপি দেয়া হচ্ছে বলে জানা গেছে।

গত তিন বছর আগে তাদেরকে অপহরণ করা হয় এবং বিভিন্ন আলাপ-আলোচনা ও আটককৃত জঙ্গিদের মুক্তির বিনিময়ে দুই সপ্তাহ আগে তাদেরকে মুক্তি দেয় জঙ্গী গোষ্ঠী বোকো হারাম।  বিবিসি বাংলা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫