Skip to content

ট্রাম্পের তলোয়ার নাচ

বাংলাভূমি ডেস্ক ॥
সৌদি পুরুষেরা আশপাশে ঘুরে ঘুরে নাচছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হাসিমুখে তাঁদের সঙ্গে তাল মেলাচ্ছেন। দুলে দুলে নাচছেন। বিবিসিতে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য।

গতকাল শনিবার ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যান। সেখানে গিয়ে তিনি সে দেশের ঐতিহ্যবাহী তলোয়ার নাচে অংশ নেন।

আজ রোববার বিবিসির খবরে জানা যায়, ট্রাম্পের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এর আগে এই নাচ হয়।

নয় দিনের এই সফরে ট্রাম্প সৌদি আরবের পর ইসরায়েল, ফিলিস্তিনি ভূখন্ড, বেলজিয়াম, ভ্যাটিকান এবং সিসিলিতে যাবেন। সৌদি সফরে ট্রাম্পের সঙ্গী হয়েছেন তাঁর মেয়ে ইভানকা ও তাঁর স্বামী হোয়াইট হাউসের অবৈতনিক পরামর্শক জ্যারেড কুশনার।

এই সফরে ট্রাম্প রিয়াদের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫