Skip to content

ইউটিউবে এলো টয়ার রূপ

বিনোদন ডেস্ক ॥

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’ প্রকাশ হয়েছিল গেল বছর। এতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন লাক্স তারকা মুমতাহিনা টয়া। সম্প্রতি নতুন আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

গত ৮ মে স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শেষ হয়েছে। এর নাম ‘রূপ’। পরিচালনা করেছেন ভিকি জাহেদ। চলচ্চিত্রটি গতকাল শনিবার (২০ মে) রাতে ইউটিউবে প্রকাশ হয়েছে। সাড়ে ১১ মিনিটের এই চলচ্চিত্রে টয়াকে দেখা গেছে চমৎকার একটি চরিত্রে।

টয়া বলেন, ‘আমি প্রচুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অফার পাই। কিন্তু গল্প ভালো না লাগায় সবার কাজ করা হয় না। ‘রূপ’ আমার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর গল্প অসাধারণ। রূপে আমার মুখ ঝলসানো থাকে। এই প্রথম এমন চরিত্রে কাজ করছি। নিঃসন্দেহে এই গল্প দর্শকদের ভালো লাগবে। এরইমধ্যে অনেকের প্রশংসা পেয়েছি।’

ভিকি জাহেদ বলেন, ‘রূপ’ হচ্ছে সৌন্দর্যের গল্প। সৃষ্টির আদিকাল থেকেই পৃথিবীতে শারীরিক ও মানসিক সৌন্দর্যের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। ‘রূপে’ সে দ্বন্দ্বের গল্পকেই এক নতুন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।’

‘রূপ’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। তার বিপরীতে অভিনয় করছেন নবাগত সাগর আহমেদ। ‘রূপ’র গল্প লিখেছেন পরিচালক নিজেই।

এসবি ফুডের ব্যানারে নির্মিত ‘রূপ’ প্রযোজনা করছেন খলিলুর রহমান এবং সহ-প্রযোজক হিসেবে আছে টাইগার মিডিয়া। এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনায় আছেন সাইফ রাসেল ও সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ। ‘রূপ’ একটি মোশন ভাস্কর নির্মাণ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫