Skip to content

মে’র শেষ সপ্তাহে অপেক্ষা করছে অসহনীয় দাপদাহ, বৃষ্টির সম্ভাবনা নেই

স্টাফ রিপোর্টার ॥
গ্রীষ্মের দাপদাহে অতিষ্ট জনজীবন। প্রখর রোদ ও ভ্যাপসা গরমের প্রকোপ এমাসের শেষ সপ্তাহে আরও অসহনীয় পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিন সম্ভাবনা নেই।

গোটা দেশ পুড়ছে গ্রীষ্মের দাপদাহে। এ অবস্থায় তাপ এড়িয়ে চলাফেরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

জ্যৈষ্ঠের শুরুতেই রাজধানীর তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপদাহ বয়ে চলছে। কোথাও কোথাও বৃষ্টি হলেও, কাটছেনা গরমের তীব্রতা। এ কারণ বাতাসে অত্যধিক জলীয় বাষ্প। সঙ্গে যোগ হয়েছে বৃষ্টিহীনতা। এ অবস্থায় তাপদাহে ওষ্ঠাগত জনজীবন।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাতাসে বেড়েছে আদ্রতা, তাই অসহনীয় গরম। আবহাওয়ার বিরূপ প্রভাবে নিয়মিত রোগের প্রকোপের সাথে নতুন নতুন রোগের প্রদুর্ভাব ঘটছে।

আবহাওয়া অধিদফতর বলছে, আন্দামান সাগর পর্যন্ত মৌসুমী বায়ু চলে এসেছে। তবে বাংলাদেশে আসতে বেশ কিছুদিন সময় লাগবে। সে পর্যন্ত জ্যৈষ্ঠের দহনে পুড়তে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫