Skip to content

অসুস্থ নেতৃবৃন্দের পাশে ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার ॥

আওয়ামী লীগের অসুস্থ নেতাদের সঙ্গে দেখা করে খোঁজ-খবর নিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের দেখতে যান তিনি।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমকে ল্যাব এইড হাসপাতালে, সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাঈদকে পপুলার হাসপাতালে, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আবু জাফরকে স্কয়ার হাসপাতালে, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরকে গ্রিন লাইফ হাসপাতালে এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক বিএসসিকে পপুলার হাসপাতালে দেখতে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫