Skip to content

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বাংলাভূমি ডেস্ক ॥

ময়মনসিংহের ত্রিশালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আশরাফুল আলম ওরফে শন্তু নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে আরও পাঁচজনকে। এতে ২ পুলিশ সদস্যও আহত হয়েছেন। আজ ২৪ মে ভোরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। আটককৃতরা সবাই ডাকাত সদস্য বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা।

ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমারত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ত্রিশালের বাগান এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে তারা সেখানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাতরা। এতে পুলিশের ২ সদস্য আহত হন। পরে পুলিশও গুলি ছুড়লে আশরাফুল আলম ওরফে শন্তু নিহত হয়। ঘটনাস্থল থেকে আরও ৫ ডাকাতকে আটক করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫