Skip to content

মেয়র সাক্কুর স্থায়ী জামিন

স্টাফ রিপোর্টার ॥

দুদকের দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মনিরুল হক সাক্কু। আজ তার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। পরে ঢাকা মহানগর সিনিয়ার স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদন মঞ্জুর করেন। এ ছাড়া মামলাটি বিশেষ জজ আটে বদলি করা হয়েছে।

এর আগে ৯ মে ঢাকা মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকার বিনিময়ে ২৪ মে পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভুত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। ওই অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ এ মামলা দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫