Skip to content

হিন্দি শিখছেন প্রভাস!

বিনোদন ডেস্ক ॥

বাহুবলির পর থেকে ক্রমাগতই গোটাভারত জুড়ে বেড়েছে বাহুবলী তথা প্রভাসের ভক্ত। তাই প্রভাসের হিন্দিভাষী ভক্তের সংখ্যাও এখন নেহায়েৎ কম নয়। অথচ, প্রভাস হিন্দি বুঝতে পারলেও একদমই সেটা বলতে পারেন না। তবে এবার হয়ত তিনি হিন্দি বলতেও পারবেন। কারণ প্রভাস এবার হিন্দি ভাষা শেখা শুরু করেছেন।

সূত্রের খবর, ভারতজুড়ে বাহুবলির জনপ্রিয়তার কথা মাথায় রেখে প্রভাসের আসন্ন ছবি ‘সাহো’র তেলেগু তামিলের পাশাপাশি হিন্দিতেও ডাব করার কথা ভাবা হয়েছে। আর সেই হিন্দি ডাব আর কেউ নন, প্রভাসের নিজের গলাতেই হবে বলে খবর। আর এর জন্য নাকি আলাদা করে শিক্ষক রেখে হিন্দি শিখছেন প্রভাস। এবং প্রভাসের হিন্দি শিক্ষা চলছে জোর কদমে। যাতে জুলাইয়ের ‘সাহো’র শ্যুটিং শুরু আগেই প্রভাস যাতে মোটামুটি এই ভাষাটা শিখে ফেলতে পারেন। জোর দেওয়া হচ্ছে প্রভাসের হিন্দি উচ্চারণের উপর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫