Skip to content

বিএনপি সিদ্ধান্ত নিলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না

স্টাফ রিপোর্টার ॥

বিএনপি সিদ্ধান্ত নিলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কাউকে জেলে রেখে বিএনপি নির্বাচনে যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সিদ্ধান্ত নিলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের বিরুদ্ধে কার্যকর গণ আন্দোলন গড়ে তুলে আমরা দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনবো বলেও মন্তব্য করেছেন তিনি।

রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন কমিশনকে তিনটি শর্ত মানতে হবে দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ১ম শর্ত খালেদা জিয়া ও তারেক রহমান সহ-সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

২য় শর্ত সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে আর ৩য় শর্ত যারা ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করে লুটপাট করছে যাদের লজ্জা সরম কিছু নেই তারা ক্ষমতায় থাকতে পারবে না, থাকবে নির্বাচন কালীন সহায়ক সরকার।

এই তিনটি শর্ত মেনে নিলে তার পরের দিন বিএনপি আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে যাবার ঘোষণা দিবে। এর বাহিরে যতই চেষ্টা করুন বাংলাদেশে কোন জাতীয় নির্বাচন হবে না। হতে দেয়া হবে না।

সরকারের বন্ধুরা আস্তে আস্তে সরে যাচ্ছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, সরকারের সব চেয়ে কাছের বন্ধু ভারত বলেছে তারা বাংলাদেশের জনগনের সাথে আছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই।

সরকারের মাথা খারাপ হয়ে গেছে উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্বস্তিতে নেই। তারা বলে ছিল তারা নাকি ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছ। কোথায় গেল সেগুলো।

ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫