Skip to content

একদিন বিশ্বকাপ জিতবো : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলার উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে কাজ করছে সরকার। তার সরকারের আমলেই দেশীয় খেলাগুলোকে পৃষ্ঠপোষকতা করা হবে। নৌ-বাহিনী সদর দপ্তরে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের মেধা বিকাশে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।

তিনি বলেন, ‘আমরা একেবারে তৃণমূল থেকে প্রতিযোগিতা শুরু করছি তাতে আস্তে আস্তে আমাদের খেলাধুলায় উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে। দেশজ খেলাধুলা, সেগুলোকেও আমরা গুরুত্ব দিচ্ছি এবং সেগুলি চর্চারও আমরা ব্যবস্থা করছি। কারণ, খেলাধুলার মাধ্যমে তারা শারীরিকভাবে সুগঠিত হবে, মনের দিক থেকে উদার হবে, মানসিক শক্তি পাবে, তাদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠবে।’

ক্রিকেট দলের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কা ছিলো ছয় নম্বরে (আইসিসি র‌্যাংকিংয়ে) এখন আমরা ছয় নম্বরে। অর্থাৎ একে একে আমরা অনেককেই পেছনে ফেলেছি যারা এক সময় বিশ্বের সেরা টিম ছিলো। আশা করি একদিন ওয়ার্ল্ডকাপেও বাংলাদেশ ক্রিকেট জয়লাভ করবে।’

খেলাধুলার উন্নয়নে প্রতি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করা হবে বলে  আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫