Skip to content

তেলের বিনিময়ে পণ্য চুক্তি করলো রাশিয়া-ইরান

আন্তর্জাতিক ডেস্ক ॥
মস্কো ও তেহরানের মধ্যে সদ্য সমাপ্ত চুক্তি অনুযায়ী, ইরান রাশিয়ায় অপরিশোধিত তেল সরবরাহ করবে। আর এর বিনিময়ে রাশিয়ার কাছ থেকে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করবে। ইরানের তেলমন্ত্রী বিজন জাঙ্ঘানেহ এই তথ্য জানান।

ইরানের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলেও ব্যবসার ক্ষেত্রে এখনো ডলার ব্যবহারের নিষেধাজ্ঞা না উঠায় দেশটি উন্মুক্ত বাজারে তেল বিক্রি করতে পারছেনা।

রাশিয়ান সংবাদ সংস্থা ‘রিয়া’ এবং ‘তাস’-এর বরাত দিয়ে জাঙ্ঘানেহ বলেন, ‘চুক্তিটি সম্পন্ন হয়েছে। রাশিয়ান কতৃপক্ষ তাদের দিক থেকে এটির বাস্তবায়ন করবেন এমন আশা করছি। আমাদের কোন সমস্যা নেই, আমরা চুক্তিতে স্বাক্ষর করেছি, সবকিছু দু’পক্ষ মিলেই সমন্বয় করবে। আমরা রাশিয়ান তেল কোম্পানিগুলোর ট্যাঙ্কারের জন্য এখন কেবল অপেক্ষা করছি।’

চুক্তিটি নিয়ে প্রথম আলোচনা শুরু হয় ২০১৪ সালে, যখন পারমানবিক কর্মসূচীর জন্য পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কবলে ছিলো ইরান।

চুক্তিতে রাশিয়া-ইরান শক্তি সম্পদ, বিদ্যুৎ, পারমানবিক শক্তি, গ্যাস এবং তেল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। মূলত রেল, শিল্পকারখানা এবং কৃষিতে এসবের ব্যবহার নিশ্চিত করাই এ দু’দেশের লক্ষ্য। প্রতিদিন প্রায় এক লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করা হবে রাশিয়ায়। আর এর বিপরীতে প্রায় ৪৫ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য সরবরাহ করা হবে ইরানে। আরটি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫