Skip to content

সোমবার অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

সোমবার ২৯ মে দুইদিনের সরকারি সফরে অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে অস্ট্রিয়ার ভিয়েনার উদ্দেশে সোমবার সকাল ৯টায় ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় বিকেল আড়াইটার দিকে ভিয়েনা আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিমানবন্দরে অস্ট্রিয়া সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধি ছাড়াও অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভিয়েনায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবু জাফর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী অস্ট্রিয়ায় বাংলাদেশি কমিউনিটির নেতাদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি: ৬০ বছর পেরিয়ে- উন্নয়নে অবদান শীর্ষক আর্ন্তজাতিক সম্মেলনে যোগ দেবেন। বুধবার সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫