Skip to content

না ঘুমালে আপনার কোষ খেয়ে ফেলে মস্তিষ্ক!

লাইফস্টাইল ডেস্ক ॥

বর্তমান জীবনে মানু্ষরে সব চেয়ে বেশি অভাব সময়ের। তার তার মধ্যে অন্যতম হল সম্পূর্ণ ঘুমের। ঘুমের অভাবে অনিদ্রা রোগ, মাথা ব্যাথা, খিটখিটে স্বভাব, স্মৃতিভ্রংশের মতো রোগের কথা আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আসলে আমাদের মস্তিষ্কের আসল খাদ্য হল সম্পূর্ণ ঘুম। যদি পুরোপুরি ঘুম না পায় তাহলে মগজ নিজেই তার কোষগুলি খেতে থাকে।

ইঁদুরের উপর চালানো গবেষণায় এই তথ্য জানতে পেরেছেন বিজ্ঞানীরা। কয়েকটি ইঁদুরকে সম্পূর্ণ ঘুম পাড়ানো হয়েছিল। কয়েকটিকে অল্প ঘুম পাড়ানো হয়। দেখা যায়, যেগুলি কম সময ঘুমিয়েছে, তাদের মগজে অ্যাস্ট্রোসাইটস কোষ বেশি। মস্তিষ্ক পূর্ণ মাত্রায় ঘুম না পেলে সে নিজেই নিজের কোষ খেয়ে ফেলে অ্যাস্ট্রোসাইটস কোষের জন্ম দেয়।

বিজ্ঞানীরা বলছেন, এই কোষগুলি পুরনো আসবাবের মতো। যেগুলিকে প্রতিদিন পরিষ্কার করতে হয়। আগেই গবেষণায় দেখা গিয়েছিল, কম ঘুমের ফলে মস্তিষ্কে প্লাক তৈরি হয়। যা জন্ম দেয় অ্যালঝাইমার, অনিদ্রার মতো রোগের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫