Skip to content

সচিবের ছেলে হত্যায় ৫ জনের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর কাফরুলে সাবেক পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুর উদ্দিনের ছেলে মহিউদ্দিন মিশু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।

সোমবার ঢাকার ১নং বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন- হুমায়ুন কবির, আবুল কালাম, তরিকুল ইসলাম, ইসহাক ও কালাম, যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিরা হলেন- হাসেম, রাজা ও বাদশা। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মিশু পিপলস ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র ছিল। ২০০৬ সালের ১৯ মে আসামিরা মিশুকে অপহরণ করে পাবনা জেলার আতাইকুলা গ্রামে নিয়ে যায়। এ সময় তারা ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়।

ওই ঘটনায় ২০০৬ সালের ১৩ জুলাই কাফরুল থানায় মামলা দায়ের করেন মিশুর বাবা নুর উদ্দিন। ২০০৭ সালের ৪ এপ্রিল মামলার চার্জশিট জমা দেন ডিবি পুলেশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫