Skip to content

প্রথমবার ইসলামী গান গাইলেন আসিফ

বিনোদন ডেস্ক ॥

দীর্ঘ মিউজিক ক্যারিরারে এবারই প্রথমবার ইসলামী গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘মুমিন হতে চাই’। শনিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এই গানের কথা লিখেছেন গোলাম কবির রনি এবং সুর করেছেন মীর মাসুম।

গানটি প্রসঙ্গে আসিফ জানান, ‘অসম্ভব টাচি মেলোডি সুর আর চমৎকার শব্দচয়নের গানটি গাইলাম। টানা একমাস পর স্টুডিও কেমন অচেনা লাগছিলো। ভয় হচ্ছিলো গানটা গাইতে পারবো কিনা! আল্লাহর রহমতে গানের রেকর্ডিং সফলভাবে শেষ হয়েছে।’

তিনি আরও জানান, ‘আমার সঙ্গে এই গানে থাকছে আরও দুজন শিল্পী বালাম এবং ইমরান।’

জানা গেছে, রমজানের প্রথম সপ্তাহে গানটি ধ্রুব মিউজিক ষ্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫