Skip to content

লালবাগ কেল্লার ভেতরের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥
মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন ঢাকার লালবাগ কেল্লার ভেতরে থাকা সকল অবৈধ স্থাপনা ও জনৈক আবুল হাশেমের বাড়ি তিন মাসের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

এ সংক্রান্ত এক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বুধবার সকালে এ আদেশ দেন।

তবে লালবাগ কেল্লার ভেতরে থাকা জনৈক আবুল হাশেমের বাড়িটির মূল্য হিসেবে ৪০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেয়া হয়েছে। একইসঙ্গে প্রতœতত্ত্ব অধিদফতরকে লালবাগের ভেতরে অবৈধ স্থাপনাগুলোর তথ্য প্রতিবেদন আকারে আদালতে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫