Skip to content

শ্রীপুরে ব্যাটারি কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরে শ্রীপুর উপজেলায় চীনার মালিকানাধীণ ব্যাটারি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভান।

শ্রীপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইনস্পেক্টর মো. জিহাদ মিয়া জানান, স্থানীয় কেওয়া এলাকার গেলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড নামে ব্যাটারি তৈরির কারখানার মেঝেতে থাকা ককশিটে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

আগুনে একলতলা টিনশেড ভবনের কারখানায় থাকা তৈরি ব্যাটারি ও কাঁচামালসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে কেউ আহত হওয়ারও খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫