Skip to content

‘নূর জাহান’ ছবিতে পূজা

বিনোদন ডেস্ক ॥
ভারতের বাংলা ছবির এ সময়ের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী প্রযোজক হচ্ছেন। তার প্রথম ছবি ‘নূর জাহান’। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন ঢাকার মেয়ে পূজা চেরি রায় আর কলকাতার আদিত্য। জানা গেছে, এটি যৌথ প্রযোজনার ছবি। বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া আর ভারত থেকে রাজ চক্রবর্তী প্রোডাকশন।

নিজে ভালো পরিচালক হলেও যেহেতু তিনি এবার ছবির প্রযোজক, তাই ‘নূর জাহান’ পরিচালনা করবেন না রাজ চক্রবর্তী। ছবিটি পরিচালনা করবেন তারই সহকারী অভিমন্যু মুখোপাধ্যায়।

জাজ মাল্টিমিডিয়া থেকে আগে জানানো হয়েছিল, মে মাসের শেষ সপ্তাহে পুবাইল ও মানিকগঞ্জের লোকেশনে শুটিং শুরু হবে। তার আগে পূজাকে কলকাতায় যেতে হবে। ২৩ মে থেকে কলকাতায় এই ছবির কর্মশালা হবে। তাতে অংশ নেবেন পূজা। না, এখন জানা গেছে, ‘নূর জাহান’ ছবির শুটিং শুরু হবে ১৫ জুন। এরই মধ্যে কলকাতায় ছবিটির মহরত হয়েছে।

গত ১৩ মে রাতে ঢাকায় এসেছিলেন রাজ চক্রবর্তী। এক ঝটিকা সফরে ঘুরে দেখেন পূবাইল আর মানিকগঞ্জের বিভিন্ন লোকেশন।

এদিকে কিছু দিন আগে ঘোষণা হয়েছে, জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করবেন পূজা। না, এই ছবিরে শুটিং এখনো শুরু হয়নি। একটু দেরি হবে। তবে রাজ চক্রবর্তীর ছবিতে যে পূজা অভিনয় করবেন, এ ব্যাপারে নাকি শিগগিরই আনুষ্ঠানিক ভাবে সবাইকে জানানো হবে।

পূজা চেরি রায় কিছুদিন আগেও শিশুশিল্পী হয়ে অভিনয় করেছেন বিজ্ঞাপনচিত্রে, নাটক আর চলচ্চিত্রে । এবার তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন; তবে শিশুশিল্পী নয়, এখন তিনিই নায়িকা।

তথ্যসূত্র: চ্যানেল আই

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫