Skip to content

যে কারণে শাকিবের সিদ্ধান্ত মেনে নিলেন বুবলি

বিনোদন ডেস্ক ॥

গত ঈদে শাকিব-বুবলি জুটির ‘শুটার’ ও ‘বসগিরি’ ছবি দুটি সুপারহিটের তকমা পায়। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও এই জুটির তৃতীয় ছবি ‘অহংকার’ মুক্তি পাওয়ার কথা ছিল। প্রযোজক-পরিচালক সেভাবেই ছবির কাজ গুছিয়ে ফেলেছিলেন। ১ জুন ছবিটি সেন্সর বোর্ডে ছাড়পত্রও পায়।

অবশেষে জানা গেল, ছবিটি এই ঈদে মুক্তি দেওয়া হচ্ছে না। আর সেটা নাকি শাকিব খানের সিদ্ধাতেই হয়েছে। আর শাকিব খানের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বুবলিও।

এবিষয়ে পরিচালক শাহাদাৎ হোসেন লিটন বলেন, “ঈদে শাকিব অভিনীত ‘রাজনীতি’ ও ‘নবাব’ ছবি দুটি মুক্তি পাবে। এর মধ্যে ‘অহংকার’ মুক্তি পেলে প্রেক্ষাগৃহ সংকটে পড়বে ছবিগুলো। আমরা যদিও ৮০টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত শাকিবের অনুরোধে সেগুলো ছাড়তে হলো। এখন দুই ঈদের মাঝখানে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫