Skip to content

বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ আজ

স্পোর্টস ডেস্ক ॥
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে আজ রবিবার মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বহুল প্রতীক্ষিত এ ম্যাচের দিকে তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিলো তারা। এরমধ্যে দু’বারই ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে। আজ রবিবারও এই ভেন্যুতেই লড়বে ভারত ও পাকিস্তান। আগের তিন লড়াইয়ের মধ্যে দু’বার পাকিস্তান ও একবার জয় পায় ভারত।

এ লড়াই দিয়েই এবারের আসরে যাত্রা শুরু করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাই জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না দু’দল।

বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫