Skip to content

ফাইনালে পারে না জুভেন্টাস!

স্পোর্টস ডেস্ক ॥
যদি বলা হয় রিয়াল মাদ্রিদ ফাইনালে হারে না, তাহলে বলতে হয় জুভেন্টাস ফাইনালে পারে না। ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লীগ শুরু হওয়ার পর দুই দলই সমান সর্বোচ্চ ৬ বার করে ফাইনালে খেলেছে। কিন্তু ফলাফল সম্পূর্ন বিপরীত। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ প্রতিবার ফাইনালে জিতলেও ইতালির ক্লাব জুভেন্টাস জিতেছে মাত্র একবার। হেরেছে পাঁচবার।  সেটা ছিল ১৯৯৫-৯৬ মৌসুমে। এরপর ১৯৯৬-৯৭, ১৯৯৭-৯৮, ২০০২-০৩ ও ২০১৪-১৫ এর পর সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমের ফাইনালে হারলো জুভেন্টাস। ইউরোপিয়ান লড়াইয়ে ফাইনালের নেতিবাচক রেকর্ডে সবার ওপরে তারা। সর্বোচ্চ ৭ বার ফাইনালে হেরেছে জুভেন্টাস। মোট ৯ বার ফাইনালে উঠে শিরোপা জিতেছে মাত্র দুইবার। তাদের প্রথম শিরোপা ছিল ১৯৮৫-৮৬ মৌসুমে। আর সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে তারা হারলো ৪-১ গোলের বড় ব্যবধানে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫