Skip to content

লাগেজ ভোগান্তিতে বিমানবন্দরের যাত্রীরা

বাংলাভূমি ডেস্ক ॥
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিত্য দিনের ভোগান্তির মধ্যে যাত্রীদের লাগেজ ভোগান্তি অন্যতম। বিমান থেকে নেমে লাগেজের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। অভিযোগ আছে, সম্প্রতি সময়ে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয় ‘ইত্তেহাদ এয়ারলাইন্স’র যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, সংশ্লিষ্টদের অনিয়মেই এই ভোগান্তির শিকার হতে হচ্ছে।

লাগেজ ভোগান্তি বিষয়ে এক যাত্রী বলেন, ‘সাত নম্বরে প্রথম বেল দেয়া হলো। সেখানে ২৫ মিনিট দাঁড়িয়ে থাকার পরেও কিছু লাগেজ আসলো আর কিছু থেকেই গেল। পরে সেখান থেকে আবার পাঁচ নম্বরে যেতে বলা হলো। সেখানে গিয়েও দেখা যায়, কেউ কেউ তার লাগেজ পেয়েছে আবার কেউ পায়নি। অথচ বিমান থেকে যাত্রীরা নেমেছে দুই ঘন্টা আগে’।

সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে ইত্তেহাদ এয়ারলাইন্সের যাত্রীরাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। বিমান থেকে নেমে যাত্রীদের লাগেজের জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়। ইত্তেহাদ এয়ারলাইন্সের এক যাত্রীর অভিযোগ ফ্লাইট থেকে নেমে আসার পরেও আমাদের লাগেজ আসতে আনেক সময় লাগে। যাত্রীরা জানান, বিমানের সংশ্লিষ্টরা অনেক সময় ঠিকমতো লাগেজ ফেরত দেয় না।

বাংলাদেশে আসা এইসব যাত্রীদের লাগেজের দায়িত্ব বাংলাদেশ বিমানের। বিমানের জিএম শাকিল মেরাজও স্বীকার করেছে যাত্রীদের ভোগান্তির কথা। তিনি বলেন, এয়ারপোর্টে এখন আটটি ব্যারেজমেন্ট রয়েছে ডেলিভারের জন্য। এই আটটি ব্যারেজমেন্টর মধ্যে মাঝেমধ্যে একটা দুইটা ব্যারেজমেন্ট অচল থাকে যেগুলোকে সচল করতে সময় লাগে। দেখা যায়, কোন কোন সময়ে পিক আওয়ারে বারো থেকে তেরোটা ফ্লাইট ল্যান্ড করে এয়ারপোর্টে।

যাত্রীদের অভিযোগ বিমানবন্দরের সংশ্লিষ্টদের অনিয়মের কারণেই তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। তারা মনে করেন বিমানবন্দরের কর্মকর্তা, কর্মচারিরা চেষ্টা করলে তাদের আর ভোগান্তির সম্মূখীন হতে হবে না। সূত্র : ডিবিসি নিউজ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫