Skip to content

সরকার দেশের পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে

স্টাফ রিপোর্টার ॥

বর্তমান সরকার নিজেদের স্বার্থে সুপরিকল্পিতভাবে কতগুলো প্রকল্প গ্রহণ করে দেশের পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিসটিটিউশন মিলনায়তনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বিশ্ব পরিবেশ দিবস ও বাংলাদেশে পরিবেশ ভাবনা বিষয়ক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বাংলাদেশে আজ আমরা একটি বৈরি পরিবেশের মধ্যে বাস করছি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আজ আমাদের দেশে রাজনৈতিক কোন পরিবেশ নেই, অর্থনৈতিক পরিবেশ নেই। এ দেশে এখন আমাদের বাচার অধিকার নেই, কথা বলার অধিকার নেই। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো বর্তমান সরকারকে হঠাতে হবে।

তিনি বলেন, যে সরকার দেশের পরিবেশ ধ্বংস করে, দেশের রাজনীতিকে ধ্বংস করে। সেই সরকারকে হঠানো ছাড়া কোনো পথ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যে আন্দোলন করে আসছি। জনগণকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলনের মাধ্যমেই এর প্রতিরোধ গড়ে তুলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনবো।

দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে এ সেমিনারে আরো বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ডীন, মোঃ আবুল বাসার ও দলটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫