Skip to content

প্রখ্যাত ভারতীয় সাংবাদিক প্রণয় রায়ের বাড়িতে সিবি আই হানা

বাংলাভূমি ডেস্ক ॥
ভারতের জাতীয় সংবাদ চ্যানেল এনডিটিভি-র এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা, প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়ের বাড়িতে সোমবার হানা দিল সিবিআই। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর মিলেছে।

শুধু প্রণয় রায়ের বাসাতেই নয়, তাঁর স্ত্রী রাধিকা রায়েরও একটি বেসরকারি সংস্থার দপ্তরে এদিন হানা দেন সিবিআই অফিসার ও আধিকারিকরা।

প্রণয় রায়ের দিল্লির বাসায় ও দেরাদুনের অন্তত চারটি জায়গায় তল্লাশি চালানো হয়। সিবিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আইসিআইসিআই ব্যাংকের ৪৮ কোটি রুপির কেলেঙ্কারির অভিযোগে প্রণয় রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে ২০১৫-য় বৈদেশিক মুদ্রা আইন ভাঙায় এনডিটিভির বিরুদ্ধে ২,০৩০ কোটি রুপির নোটিশ জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রণয় রায়, রাধিকা রায় ও সিনিয়র এক্সিকিউটিভ কেভিএল নারায়ণ রাওয়ের বিরুদ্ধে ওই নোটিশ জারি করে ইডি।

প্রণয় রায়ের বাড়িতে সিবি আই হানার প্রসঙ্গে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী মন্তব্য করেন, “প্রত্যেকের মনে আইন সম্পর্কে ভীতি থাকাটা জরুরি। যত বড়ই কেউকেটা হোক না কেন, আইন সকলের জন্য সমান। ” যদিও চ্যানেলের সাফাই, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই পদক্ষেপ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫