Skip to content

ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে চার্জশুনানি ২৮ আগষ্ট

স্টাফ রিপোর্টার ॥
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৮ আগষ্ট ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলাটিতে চার্জগঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সুলতান সালাউদ্দিন টুকু অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এছাড়া কারাগারে আটক আসামি নবী উল্লাহ নবীকে আদালতে হাজির করা হয়নি। এজন্য আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া অভিযোগ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর শেখ ছামিদুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৮ আগষ্ট ধার্য করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় আসামীরা মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করে। মামলায় ফখরুলের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ আনা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই আব্দুল্লাহ বিশ্বাস ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ ৭৩ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫