Skip to content

লতিফুর রহমান মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি : খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি লতিফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, লতিফুর রহমান মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, সাবেক প্রধান বিচারপতি মরহুম লতিফুর রহমান তাঁর বিচারিক জীবনে আইনের শাসন, বিচার বিভাগের সুনাম ও মর্যাদা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। দেশের একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে তাঁর খ্যাতি দেশবাসীর মনে চিরজাগরুক থাকবে।

তিনি আরো বলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেও তাঁর নিরপেক্ষতা ও প্রশাসনিক দক্ষতা ছিল অতুলনীয়। তাঁর মতো একজন বিচক্ষণ বিচারকের পৃথিবী থেকে চিরবিদায়ে গোটা জাতি আজ শোকে মুহ্যমান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫