Skip to content

শীঘ্রই বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ!

বাংলাভূমি ডেস্ক ॥

বর্তমানে সোশ্যাল মিডিয়া যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে। আর সবার কাছে জনপ্রিয় অ্যাপ বোধহয় হোয়াটসঅ্যাপ। যে কারণে এই অ্যাপে কিছুদিন পর পরই আপডেশন চলে। নিত্যনতুন ফিচার যোগ করা হচ্ছে এই অ্যাপে। কিন্তু হঠাতই ফেইসবুকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হবে!

গত বছরই এই ঘোষণা করা হয়েছিল যে, ২০১৬ সালের শেষের দিকেই বন্ধ করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ। কিন্তু পরবর্তীকালে সময়সীমা বাড়িয়ে করা হয় ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত। তবে ভাল খবর এটাই যে, হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে নয়, এর সেবা বন্ধ করা হবে কয়েকটি মোবাইলের প্ল্যাটফর্ম-এর ক্ষেত্রে। জেনে নিন কোন প্ল্যাটফর্ম সেগুলি—

১। আইফোন ৩জিএস/ আইওএস ৬

২। নোকিয়া এস৪০

৩। নোকিয়া সিম্বিয়ান এস৪০

৪। অ্যান্ড্রয়েড ২.১, অ্যান্ড্রয়েড ২.২

৫। উইনডোজ ফোন ৭.১

৬। ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি ১০

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫