Skip to content

‘হামলাকারীরা ইরানী তবে আইএসে যোগ দিয়েছিলো’

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইরান বলছে দেশটির তেহরানে হামলায় ১২ জনকে হত্যার ঘটনায় জড়িত হামলাকারীরা ছিলেন ইসলামিক স্টেট বা আইএসে যোগ দেয়া ইরানের নাগরিক।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেন ইরান থেকেই বন্দুকধারীদের রিক্রুট করেছে কথিত আইএস। হামলাকারীরা ছিলো আত্মঘাতী বোমারু, তবে তারা সবাই নিহত হয়েছে। কর্মকর্তারা বলছেন আরও একটি হামলার পরিকল্পনার সাথে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

ইরানের প্রভাবশালী রিভলিউশনারি গার্ড ইরানের পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে সন্ত্রাসী হামলার জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।
সৌদি আরব অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এর আগে কথিত ইসলামিক স্টেট বা আইএস ওই হামলার দায় স্বীকার করেছিলো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫