Skip to content

রুশনারা আলীর হ্যাট্রিক বিজয়

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী তৃতীয় বারের মতো ৩১ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। ২০১৫ সালের নির্বাচনে ২৩ হাজার ভোট বেশি পেয়ে বাঙালি অধ্যুষিত বেথনাল গ্রীন বো আসন থেকে দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত হয়েছিলেন রুশনারা আলী। যদিও এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক বাঙালি প্রার্থী, ধর্মীয় নেতা আজমল মাসরুর। তাই অনেক জল্পনা কল্পনা ছিল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের। কিন্ত সব কিছুর অবসান ঘটিয়ে হ্যাট্রিক বিজয় ছিনিয়ে আনলেন রুশনারা আলী।

লেবার পার্টির মনোনয়ন পেয়ে ২০১০ সালের ৬ মে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ২১ হাজার ৭৮৪টি ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিবারেল ডেমোক্রেট পার্টির আজমল মসরুরকে (প্রায় সাড়ে ১০ হাজার ভোট) প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথম বাঙালি হিসেবে এমপি নির্বাচিত হয়ে ছিলেন রুশনারা আলী। এরপর ২০১৫ সালের ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে ৩২ হাজার ৩৮৭টি ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কনজারভেটিভ পার্টির ম্যাথিও স্মিথকে (৮ হাজার ৭০ ভোট) প্রায় ২৪ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হন তিনি।

এমপি নির্বাচিত হওয়ার পর রুশনারা আলী লেবার পার্টির ছায়া মন্ত্রী সভায় ‘শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক’ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি পরামর্শক সংস্থা ইয়ং ফাউন্ডেশনের সহযোগী পরিচালকের দায়িত্ব পালন করছেন।

রুশনারা আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকি গ্রামের প্রবাসী আফতাব আলী ও রানু বেগম দম্পত্তির ২য় কন্যা।

১৯৭৫ সালের ১৪ মার্চ জন্মগ্রহণ করেন রুশনারা আলী। তার ডাক নাম ছিল স্বপ্না বাবার বাড়ি ও মামার বাড়ি পাশাপাশি হওয়ার কারণে রুশনারা আলীর ছেলেবেলা কেটেছে নানী মরহুমা গুলেস্তা বিবির সান্নিধ্যে। তাই সে দিন ছিলো তার সোনালী স্মৃতিতে রাঙ্গানো।

মাত্র ৭ বছর বয়সে উপজেলার ‘ভূরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়’র ২য় শ্রেণীর শিক্ষার্থী থাকা অব¯’ায় পিতা-মাতার সঙ্গে ব্রিটেনে পাড়ি জমান রুশনারা আলী। সেখানে যাওয়ার পর তিনি (ররুশনারা) যুক্তরাজ্যের লন্ডনের মালবেরি স্কুল ও টাওয়ার হ্যামলেটস কলেজে লেখাপড়া শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, অর্থনীতি ও দর্শনে ডিগ্রি অর্জন করেন। রুশনারা আলী কাজ করেছেন পার্লামেন্টে, ফরেন অফিসে, হোম অফিস ও আইপিপিআরএ।

মানবকণ্ঠ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫