Skip to content

রাজধানীর তুরাগে ৩ সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর তুরাগের কালিয়ারটেক এলাকার একটি বাসা থেকে তিন সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত একটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তুরাগ থানার এসআই জেমস জানিয়েছেন, ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা রেহানা বেগমের (৩৪) মরদেহ পাওয়া যায়। আর বিছানার ওপর পাওয়া যায়, শান্তা (১৩), শেফা (৯) ও এক বছর বয়সী সন্তান সাদের মরদেহ। তাদের গলায় ওড়না পেচানো ছিলো।

তুরাগ থানার এসআই জানান, নিহত ৩ সন্তানের বাবা মোস্তফা কামাল একটি সমিতির ব্যবসা করেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাসায় ফিরে মরদেহ দেখতে পান তিনি। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে থানায় খবর দেয়। ময়নাতদন্তের জন্য ৪ জনের মরদেহ ঢাকা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ। -তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫