Skip to content

শাহরুখ খান বনাম অক্ষয় কুমার : রক্ষা পেল বড় সংঘর্ষ থেকে

বিনোদন ডেস্ক ॥
বলিউডের বড় বড় অভিনেতাদের ছবি মুক্তি মানে বড় খবর। আর তা যদি হয় শাহরুখ খান এবং অক্ষয় কুমারের মত অভিনেতাদের। তাইতো বলিউড বক্স অফিস একটি বড় সংঘর্ষ থেকে বেঁচে গেল।

শাহরুখ খানের সর্বশেষ ‘জাব হ্যারি মেট সেজাল’ ছবিটি যখন মুক্তির অপেক্ষায় ঠিক তখনি অক্ষয় কুমারের ‘টয়লেট: এক প্রেম কাথা’ ছবিটিও প্রস্তুত। ছবি দুটি একসাথে মুক্তি পেলে বক্স অফিসে বড় ধরনের সংঘর্ষ হওয়ার সম্ভবনা ছিল। কিন্তু পরে ছবি দুটি এক সপ্তাহ আগে পরে করে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়।

ইমতিয়াজ আলীর পরিচালিত শাহরুখের চলচ্চিত্রটি এখন ৪ আগস্ট মুক্তি পাবে এবং অক্ষয়ের ‘টয়লেট: এক প্রেম কাথা’ তার নির্ধারিত সময়ে মুক্তি পাবে।

‘জাব হ্যারি মেট সেজাল’ একটি রোমান্টিক ধাঁচের ছবি। শাহরুখের ২০০৮ সালের ‘রাবনে বানাদি জোড়ি’ এবং ২০১২ সালের ‘জাব তাক হ্যায় জান’ রোমান্টিক ধাঁচের ছবির পর আনুশকা শর্মার সাথে এটি তার তৃতীয় রোমান্টিক ছবি।

অপরদিকে অক্ষয়ের ‘টয়লেট’ এক প্রেম কাথা’ ছবিটি ভারত সরকার দ্বারা পরিচালিত পরিষ্কার ভারত অভিযান এর প্রতিচ্ছবি। এটি একটি কমেডি ধাঁচের ছবি যাতে ভারতের ঘরে ঘরে টয়লেট বানানো এবং তা ব্যবহার করার জন্য যে অভিযান তাকে উদ্ভুদ্ধ করা হয়েছে।

উভয় চলচিত্রের নামকরণ এবং এর গল্প যথার্থ হয়েছে বলে মনে করেন নির্মাতারা। এখন দেখার বিষয় হল, এর মধ্যে কোনটি বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫