Skip to content

বিতর্কের মুখে দীপিকা

বিনোদন ডেস্ক ॥
এবার একটি হট ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়–কোন। সম্প্রতি একটি পত্রিকার জন্য টু পিস বিকিনি পরে ফোটোশুট করেছিলেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামে দিতেই শুরু হয় বিতর্ক। নানা রকম কটূক্তির শিকার হতে হয় এ বলিউড অভিনেত্রীকে। দীপিকা অবশ্য জোরালো উত্তর দিয়েছেন সেই সব মন্তব্যের। এমনিতে সমালোচনার বিরুদ্ধে বরাবরই স্ট্রেট ব্যাটে খেলেন দীপিকা। তার ‘ক্লিভেজ’ বিতর্কের কথা সকলেরই মনে আছে। ২০১৪ সালে একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল দীপিকার একটি ছবি, যার ক্যাপশন ছিল ‘ওএমজি। দীপিকা পাড়–কোন’স ক্লিভেজ’। ছবিটি টুইটারে পোস্টও করা হয়েছিল। সাধারণত অন্য নায়িকারা এ সব ক্ষেত্রে কোনো মন্তব্য করতে চান না। কিন্তু দীপিকা সপাটে রুখে দাঁড়ান সেই মন্তব্যের বিরুদ্ধে। জানিয়ে দেন, আমি একজন নারী এবং আমার ক্লিভেজ আছে। এবার নতুন ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্কের উত্তরেও একইভাবে আক্রমণাত্মক জবাব দিয়েছেন দীপিকা। তবে এবার আর কোনো মন্তব্য নয়, ছবির উত্তর ছবি দিয়েই দিয়েছেন তিনি। সটান আরো একটি ‘হট’ ছবি পোস্ট করে দেন! ছবিটি ওই একই ফোটোশুটের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫