Skip to content

কাপাসিয়ায় বানার নদীর বালু চুরির মামলায় একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরের কাপাসিয়া বানার নদী থেকে অবৈধ বালু চুরির অভিযোগে একজন গ্রেফতার হয়েছে। আজ দুপুরে কাপাসিয়া মধ্যপাড়া নদীর তীরবর্তী এলাকা থেকে এক বালু ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়ে কাপাসিয়া থানার মামলা নং ১০(৫)১৭।
জানা যায়, বানার নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকছেদুল ইসলামের নির্দেশে তরগাঁও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবুল আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলার আসামীরা হচ্ছে সাইফুল ইসলাম, পিতা অজ্ঞাত, জামান, পিতা অজ্ঞাত, ‘মা-বাবা দোয়া’ ড্রেজারের মালিক, ‘আল্লাহ ভরসা’ ড্রেজারের মালিক, ‘শাহ জালাল শাহ পরান’ ড্রেজারের মালিক সহ অজ্ঞাত আরো ২০/২৫জন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মনিরুজ্জামান খান জানান, আজ দুপুরে মোঃ নূরুজ্জামান নামে এক বালু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তবে নূরুজ্জামান নামে মোট তিনজন বালু ব্যবসায়ী রয়েছে, কোন নূরুজ্জামান এ মামলার আসামী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ শুক্রবার বিকালে এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকছেদুল ইসলাম জানান, ইজারাদারকে বালু মহাল বুঝিয়ে দেয়ার আগেই অবৈধ বালু উত্তোলন শুরু হয়েছে। অবৈধ বালু উত্তোলন রোধ করার জন্য জেলা প্রশাসকের নির্দেশনা রয়েছে। সেই কারণে বানার নদীর বাগিয়া মৌজা এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে এ মামলা করা হয়।
উল্লেখ্য মেসার্স রংধনু ট্রেডার্স চলতি বাংলা সনে বানার নদীর ইজারা নেয় এক কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকায়। একটি স্বার্থান্বেষী মহল অবৈধ ভাবে বালু উত্তোলনের জন্য এ ইজারার বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। অপরদিকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এ স্বার্থান্বেষী মহলটি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন অব্যাহত রাখে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫