Skip to content

সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার : র‌্যাব

স্টাফ রিপোর্টার ॥
নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‌্যাব।

আজ রোববার সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ওই দুই ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া দুজন হলেন সারোয়ার-তামিম গ্রুপের শুরা সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের দাওয়াতি আমির ইমরান আহমেদ ও তাঁর এক সহযোগী।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র‌্যাব। বিস্তারিত তথ্য জানাতে আজ বেলা ১১টায় র‌্যাবের ব্রিফিং করার কথা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫