Skip to content

বিএনপি লুটেরা দল : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি লুটেরা পার্টি, তাদের ওপর জনগণের কোন আস্থা নেই।

রোববার সকালে গণভবনে তাঁর কারামুক্তি দিবস উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে পাওয়া উন্নয়ন এখন উপলব্ধি করছে জনগণ।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, উন্নয়নের সুফল ধরতে আগামীতেও মানুষ নৌকাতেই ভোট দেবে।

২০০৮ সালের এই দিনে দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা।

২০০৭ সালের ১৬ই জুলাই সেনা সমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন বর্তমান প্রধানমন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫