Skip to content

গাজীপুরে লরিচাপায় নিহত ১

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে লরির চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার সকালে শ্রীপুর-কাপাসিয়া সড়কের শ্রীপুর উপজেলায় কাইচ্চাগড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রেজাউল ইসলাম শাহজাহান (৫০)। তিনি শ্রীপুরের নারায়নপুর গ্রামের মুত আব্দুস সোবাহানের ছেলে এবং স্থানীয় ভাংনাহাটি হ্যামস কারখানার শ্রমিক ছিলেন।

শ্রীপুর থানার এসআই আবুল হাসান জানান, কারখানার উদ্দেশে রেজাউল মোটরসাইকেল নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়। পথে সকাল সাড়ে ৬টার দিকে কাইচ্চাগড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাপাসিয়াগামী একটি লরি তার মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫