Skip to content

 মা হচ্ছেন সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক ॥

বেশ দুশ্চিন্তায় পড়েছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সুমাইয়া শিমু। যা তাকে ক্রমেই ভয়ের পৃথিবীতে তাড়িত করছে। তবে এ দুশ্চিন্তা নিজেকে নিয়ে নয় তার অনাগত সন্তান নিয়ে। আট বছরের সংসার শিমু আর দিনারের।

এত বছর নিঃসন্তান থেকেছেন তারা। দীর্ঘ অপেক্ষার পর মা হওয়ার সুখবর আসে সুমাইয়া শিমুর। এ খবরেই আনন্দে ভরে ওঠে শিমুর সংসার। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ তার মাঝে একটা পরিবর্তন দেখা যায়। গর্ভে থাকা অনাগত সন্তানের সঙ্গে কথা বলেন তিনি।

এই শহরের নানা অসঙ্গতি ও সমস্যা গর্ভে থাকা সন্তান তার মাকে জানায়। সে এমন অনিরাপদ শহরে আসতে চায় না। কিন্তু মা তাকে বুঝিয়ে বলে এত মানুষ শহরে তো একটু সমস্যা থাকবেই। ‘ছাড়পত্র’ নাটকের গল্প এটি।

মানসুর আলম নির্ঝরের রচনা ও পরিচালনায় নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫