Skip to content

বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার ॥
ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ থেকে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ট্রেনের টিকিট বিক্রি হবে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ জন্য ২৩টি কাউন্টার খোলা রাখা হচ্ছে। নারীদের জন্য একটি ও প্রতিবন্ধীদের জন্য একটি কাউন্টার।

আজ ২১ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে। ১৩, ১৪, ১৫ ও ১৬ জুন বিক্রি হবে যথাক্রমে ২২, ২৩, ২৪ ও ২৫ জুনের অগ্রিমি টিকিট। এ জন্য ২৩টি কাউন্টার খোলা রাখা হচ্ছে। নারীদের জন্য একটি ও প্রতিবন্ধীদের জন্য একটি কাউন্টার। বাসের টিকিট পাওয়া যাবে রাজধানীর গাবতলী, টেকনিক্যাল ও আশপাশ এলাকার বাস কাউন্টারগুলোতে।

এদিকে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে রাত থেকেই রেলস্টেশনে ভিড় করে টিকিট প্রত্যাশীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫