Skip to content

নতুন পরিচয়ে আসছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক ॥

ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। চিত্রনায়ক শাকিব খানকে বিয়ের পর নাম বদলে নায়িকা এখন অপু ইসলাম খান নামেই পরিচিত হচ্ছেন। আসছে রোজা ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপুর ছবি ‘রাজনীতি’। বুলবুল বিশ্বাসের পরিচালনায় ‘রাজনীতি’ ছবিতে প্রায় দুই বছর পর একসঙ্গে হাজির হতে যাচ্ছেন শাকিব-অপু জুটি।

তবে আসছে রোজা ঈদে অপু বিশ্বাস তার ভক্তদের সামনে হাজির হবেন নতুন এক পরিচয়ে। তা হলো তিনি আসছেন উপস্থাপনায়। ভিন্নধর্মী একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন তিনি। নিজেই থাকবেন তার অতিথি।

‘আমার ছবি আমার গান’ নামের এই অনুষ্ঠানে প্রচার হবে অপু বিশ্বাস অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় কিছু গান। ক্যামেরার সামনে অপু বলবেন গানগুলো দৃশ্যধারণের উল্লে­খযোগ্য ঘটনা ও অভিজ্ঞতার কথা। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেল এ অনুষ্ঠানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি প্রসঙ্গে অপু ইসলাম খান জাগো নিউজকে বলেন, ‘ব্যতিক্রম একটি অভিজ্ঞতা হলো অনুষ্ঠানটি করতে গিয়ে। একইভাবে উপস্থাপনার মজার অভিজ্ঞতাও পেলাম। একটি চমকপ্রদ অনুষ্ঠান নির্মাণের চেষ্টা করা হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ। জানা গেছে, একুশে টিভির আগামী ঈদ অনুষ্ঠানমালায় এই অনুষ্ঠানটি প্রচার হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫