Skip to content

এবার পথশিশুদের সাথে যা করলেন পুনম পাণ্ডে

বিনোদন ডেস্ক ॥

ভারতীয় চলচ্চিত্রের এক আলোচিত নাম পুনম পাণ্ডে। নিজের খোলামেলা ছবি আর বিতর্কিত মন্তব্য করে সবসময়ই খবরের শিরোনাম হন তিনি। সেই পুনমকে এবার এই ভিন্ন রূপে দেখা যাচ্ছে? যেখানে গ্ল্যামারের চাকচিক্য থেকে বেরিয়ে রাস্তার কচিকাঁচাদের সঙ্গে মিশে গেলেন তিনি।

পুনমের মেকআপ আর ক্যাটওয়াকের আড়ালে যে একজন সুন্দর-সহানুভূতিশীল মনের নারী লুকিয়ে রয়েছে, তা এই ভিডিও না দেখলে বোঝা যাবে। শুধু লুকস আর পোশাক দিয়েই নয়, নিজের সমাজসেবামূলক কাজ দিয়েও মানুষের মন জয় করে নিতে জানেন এই অভিনেত্রী।

এখন বাংলাদেশের মতো বর্ষাকাল চলছে ভারতেও। তাই বৃষ্টি থেকে পথশিশুদের বাঁচাতে সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় ২০/৩০ জন সুবিধাবঞ্চিত শিশুদের তুলে দিলেন বর্ষা নিবারণের জামা (রেইনকোর্ট)। এসময় তিনি কচিকাঁচাদের সঙ্গে গল্প করেন। ছবিও তুলেন।

সাদা লং গাউন পরিহিতা পুনমকে মুম্বাইয়ের রাস্তায় দেখে ভক্তদের ভিড় উপচে পড়েছিল। গ্ল্যামার গার্লকে এই ভূমিকাতে দেখা যাবে, তা অনেকেই ভাবতে পারেননি। তখন আর তিনি ক্যামেরার সামনের মডেল নন। একেবারে ঘরের মেয়ে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারায় খুশি পুনমও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫