Skip to content

আহত হয়ে হাসপাতালে শাহরুখ খানের বড় ছেলে

বিনোদন ডেস্ক ॥

শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান। পড়াশোনায় দারুণ মেধাবী। পাশাপাশি খুব ভালো ফুটবলও নাকি খেলেন। সেই ফুটবলের আঘাতেই বেচারার নাক ভেঙে গেছে! তা নিয়ে এখন বিদেশের চিকিৎসা পর্যন্ত নিতে হচ্ছে তাকে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, স্কুলে ফুটবল খেলতে গিয়ে নাকে ফুটবলের আঘাত পান শাহরুখপুত্র আরিয়ান খান। বেশ রক্ত ঝরলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসকরা পরামর্শ দেন, শিগগিরই অপারেশন করাতে হবে আরিয়ানের নাকের। আর সেই মতোই ছেলের নাকের সার্জারির জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছেন বলিউডের কিং শাহরুখ খান।

জুম টিভি’র খবর অনুযায়ী, এখন নিজের ছবি ‘জব হ্যারি মেট সেজল’র শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত বলিউডের কিং খান। কিন্তু ছেলের নাক ভাঙার খবর পেয়ে চিন্তিত হয়ে নিজের সব কাজ ফেলে ছেলের নাক সার্জারি করাতে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন। শাহরুখের সঙ্গে যেতে পারেন তার স্ত্রী গৌরি খানও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫