Skip to content

মুস্তাফিজের ‘কাটার’ কাজ না করার কারণ

স্পোর্টস ডেস্ক ॥

আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই সুনাম কুড়িয়েছিলেন, চমক দেখিয়ে ক্রিকেটবিশ্বকে রীতিমতো তাক লাগিয়েছিলেন। তবে দিন যত গড়াতে থাকলো, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের ধারও যেন কমতে থাকলো। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অন্যতম মূল অস্ত্র হিসেবে দেশ ছেড়েছিলেন তিনি, অথচ এখন পর্যন্ত টুর্নামেন্টে নিষ্প্রভ এই তরুণ ক্রিকেটার।

এবারের আসরে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, তিন ম্যাচেই দলের অংশ ছিলেন মুস্তাফিজ। তবে অবাক করা ব্যাপার, এই তিন ম্যাচ খেলে তার ঝুলিতে উইকেট আছে মাত্র একটি! ঐ একটিমাত্র উইকেট মুস্তাফিজ শিকার করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে। ব্যাপারটি কাটার মাস্টার খ্যাত এই ক্রিকেটারের নামের পাশে স্বাভাবিকভাবেই বেমানান।

ঠিক কী কারণে হঠাৎ এমন নিষ্প্রভ মুস্তাফিজ? উত্তর নিজেই জানালেন এই গতিতারকা। ‘উন্নতির কোনো শেষ নেই। দেশের মাটিতে আমার কাটারগুলো বেশি কার্যকর। এখানে সেটি খুব বেশি কাজ করছে না। তবে আমি এখনও চেষ্টা করছি।’- বলেন তিনি।

মুস্তাফিজ আরও বলেন, ‘আমরা সেমিফাইনালে পৌঁছেছিৃ প্রত্যেক খেলোয়াড় যার যার জায়গা থেকে ভালো করেছে। ভারতের বিপক্ষে সেমিফাইনাল যত এগিয়ে আসছে সবাই আরও উদ্দীপিত হচ্ছে। আমি আশা করি ভালো কিছুই হবে।’

আগামী ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা রাখবেন জানিয়ে মুস্তাফিজ বলেন, ‘আমি যা নিয়ে ভাবি সবসময় তা করার চিন্তা করি। বেশি কিছু না, আমি নিজের সেরা বোলিং করতে চাই।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫