Skip to content

গাজীপুরের পুবাইলে কলেজগেট এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল কলেজগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলরুটে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

টঙ্গী রেলজংশনের স্টেশন মাস্টার তহুরুল ইসলাম জানান, বুধবার ভোর ৫টার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন পুবাইল কলেজগেট এলাকায় পৌঁছলে ওই ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলরুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গেছে।

তবে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে। রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫