Skip to content

এক বছরে এক লাখ ১০ হাজারের বেশি গাড়ি নেমেছে ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥

ঢাকার রাস্তায় গত এক বছরে এক লাখ ১০ হাজারের বেশি গাড়ি নেমেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চলতি অর্থবছরে (২০১৬-১৭) ঢাকা মহানগরীতে এক লাখ ১০ হাজার ১৮টি গাড়ির নিবন্ধন দেয়া হয়েছে এবং সর্বশেষ ৩১ মে পর্যন্ত তথ্যানুযায়ী রাজধানীতে নিবন্ধিত গাড়ির সংখ্যা ১১ লাখ ২৫ হাজার।

বুধবার সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি পিনু খানের এক প্রশ্নে জবারে সেতুমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) ৯২৯টি সড়ক দুর্ঘটনায় ৮৮৮ জন নিহত ও ৭১৬ জন আহত হয়েছেন।

সংরক্ষিত আসনের আরেক সদস্য দিলারা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ২০১৭ সালে পরিবার প্রতি গাড়ির সর্বোচ্চ সংখ্যা নির্ধারণের বিধান থাকছে।

দিদারুল আলমের অপর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারের ‘বাস্তবধর্মী পরিকল্পনায়’ সড়ক দুর্ঘটনা উত্তরোত্তর হ্রাস পাচ্ছে।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালে যেখানে ৪ হাজার ৪২৭টি দুর্ঘটনা হয়েছিল, সেখানে ২০১৬ সালে হয়েছে ২ হাজার ৫৬৬টি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫