Skip to content

এক ছবির জন্য ৮০ কোটি রুপি!

বিনোদন ডেস্ক ॥
‘বাহুবলী’ সিনেমা দিয়ে আলোচনায় আসা প্রভাসকে নিয়ে এখন ছবির পরিচালকদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে। সবাই চান তাঁর ছবিতে দক্ষিণের এই পর্দা-কাঁপানো তারকা অভিনয় করুন। বলা তো যায় না, যদি প্রভাসের জোরেই হয়ে যায় আরও কিস্তি মাত। বিশেষ করে ‘বাহুবলী’ সিনেমার দ্বিতীয় ও শেষ সিক্যুয়েল ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ভারতের চল”িচত্র ইতিহাসের সব রেকর্ড ভেঙে দেওয়ার পর এই ছবির মূল অভিনেতা প্রভাসের জনপ্রিয়তাও যেন আকাশ ছুঁয়েছে। তো এখন সুযোগ বুঝে তিনিও নিজের দাম বাড়িয়ে দিয়েছেন। তবে এতটাই বাড়িয়েছেন, যা বলিউডের ‘খানদের’ পারিশ্রমিকের চেয়েও অনেক বেশি।

বলিউডে জোরালো গুঞ্জন, জনপ্রিয় নির্মাতা করণ জোহর প্রভাসকে নিয়ে একটি ছবি বানাতে চান। আবার ‘গোলমাল’ সিরিজ খ্যাত নির্মাতা রোহিত শেঠিও এই তারকাকে তাঁর পরবর্তী অ্যাকশন সিনেমায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু সে গুড়ে বালি। কারণ, প্রভাস প্রতিটি সিনেমার সাইনিং মানিই হাঁকিয়েছেন ৮০ কোটি রুপি! কথাটি যদি সত্যি হয়, তাহলে বলতে হবে, এটা একটু বাড়াবাড়ি বটে!

যেখানে রোহিতের সেই ছবির আরেক অভিনেতা হার্টথ্রুব সালমান খানও একটি ছবির জন্য এত পারিশ্রমিক দাবি করেন না। কিš‘ সময় এখন আসলেই ভালো যাচ্ছে প্রভাসের। তাই তাঁকে ছবিতে নিতে চাইলে একটু বেশি টাকা তো প্রযোজকদের গুনতেই হবে। সূত্র: বলিউড বাবল

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫